logo

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস
বাংলাদেশ ও ডেনমার্কের পতাকা। ছবি: বাসস

ব্যবসায় শিক্ষা, অর্থনীতি ও মার্কেটিং বিষয়ে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ দেবে ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাস। খণ্ডকালীন এ পদে ২০২৭ সালের জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যক্রম শুরু হবে। আবেদনের শেষ সময় আগামী ২৫ নভেম্বর।

আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ডেনমার্ক দূতাবাস, ঢাকা

Advertisement

পদের নাম: স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: খণ্ডকালীন (পার্টটাইম)

কর্মঘণ্টা: সপ্তাহে ১৫ ঘণ্টা। কাজের সময় নমনীয়।

চাকরির মেয়াদ: নির্দিষ্ট মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীর পড়াশোনা শেষ হওয়ার পর প্রযোজ্য নিয়ম অনুযায়ী চুক্তির মেয়াদ কার্যকর হবে।

নিয়োগ শুরুর সময়: জানুয়ারি ২০২৭।

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা, অর্থনীতি অথবা মার্কেটিং বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে।

অন্যান্য যোগ্যতা ও শর্ত: ইংরেজি ও বাংলায় (লিখিত ও মৌখিক) ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। গবেষণা ও বিশ্লেষণী কাজে দক্ষ হতে হবে। কাজের ক্ষেত্রে গোছানো, দায়িত্বশীল, মনোযোগী ও উদ্যোগী হতে হবে। একসঙ্গে একাধিক কাজ সামলানোর সক্ষমতা থাকতে হবে ইত্যাদি।

কর্মস্থল: ডেনমার্ক দূতাবাস, বে’স এজওয়াটার, প্লট নম্বর এনই (এন)-১২, নর্থ অ্যাভিনিউ, ৬ষ্ঠ তলা, গুলশান-২, ঢাকা-১২১২।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে একটি মোটিভেশন লেটার, জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দুটি রেফারেন্সসহ আবেদন করতে হবে। সব কাগজপত্র পিডিএফ ফাইল আকারে ই-মেইলে পাঠাতে হবে।

ই-মেইল: [email protected]

আবেদন যেভাবে: বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। নিয়োগ সংক্রান্ত তথ্য এখানে দেখুন।