logo

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন
সেভ দ্য চিলড্রেন। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির এডুকেশন বিভাগ ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দিতে এই বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

Advertisement

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

বিভাগ: অ্যাডুকেশন

পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা, সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় কাজের উপযোগী জ্ঞান। মাঠপর্যায়ে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, নথিপত্র সংরক্ষণ এবং প্রতিবেদন প্রণয়নের অভিজ্ঞতা। প্রতিবেদন, কেস স্টাডি, সভার কার্যবিবরণী এবং প্রকল্পের নথিপত্র তৈরির সক্ষমতা। কম্পিউটার চালনায় ভালো দক্ষতা, বিশেষ করে এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।