এভারকেয়ার হাসপাতালে নিয়োগ, আবেদন ২৯ নভেম্বর পর্যন্ত

স্পেশালিস্ট (জেনারেল সার্জারি) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। ১৫ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
পদের নাম: স্পেশালিস্ট
বিভাগ: জেনারেল সার্জারি
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব সার্জারি (এমএস)
অন্যান্য যোগ্যতা: ওয়ার্ডে চিকিৎসাধীন সার্জিক্যাল রোগীদের নিয়মিত পরিদর্শন (রাউন্ড) করা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসার মূল্যায়ন করা এবং নিয়মিতভাবে তাদের শারীরিক অবস্থার পর্যালোচনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতাল
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

