পাইলট নিয়োগ দেবে পায়রা বন্দর কর্তৃপক্ষ

পায়রা বন্দর কর্তৃপক্ষ পাইলট পদে ৪ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ সময় আগামী ৮ ডিসেম্বর। বাংলাদেশের প্রকৃত নাগরিকরা সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ
পদের নাম: পাইলট
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী, ষষ্ঠ গ্রেড)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাস্টার (এফজি) অথবা প্রথম শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, তৃতীয় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে কমপক্ষে ৮ বছরের সামুদ্রিক অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করা নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদ, জাতীয়তা বা নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এ ছাড়া তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন যেভাবে: বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।





