logo

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োগ, পাবেন আকর্ষণীয় বেতন

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োগ, পাবেন আকর্ষণীয় বেতন
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

Advertisement

পদের নাম: ডেপুটি ডিরেক্টর

বিভাগ: রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড নেক্সাস

পদসংখ্যা: ১টি

বেতন: ৩,১৫,১৮৯ থেকে ৩,৮৬,৩৮৩ টাকা (মাসিক)

শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক বা সংশ্লিষ্ট কোনো ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা। ইংরেজিতে মৌখিক ও লিখিত যোগাযোগের ক্ষেত্রে কার্যকর দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: কক্সবাজার

অন্যান্য সুবিধা: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং দুটি উৎসব বোনাস, কর্মী, জীবনসঙ্গী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসা ব্যয় কভারেজ, ছুটির প্রাপ্যতা, গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ, কর্মীর জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।