আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ‘অফিসার-এমআইএস’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: অফিসার-এমআইএস
বিভাগ: সিপিভি-রিটেইল আইআরএম (ইও-পিও)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: গ্রাহক সেবা প্রদান এবং গ্রাহক ব্যবস্থাপনার সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অত্যন্ত দক্ষ, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।





