নিয়োগ দিচ্ছে ল্যাবএইড, বেতন ৫৫ হাজার

স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান ল্যাবএইড লিমিটেডের (ডায়াগনস্টিক) ‘ল্যাবএইড প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ বিভাগ ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস)
পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: ল্যাবএইড প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রিন্টিং প্রক্রিয়া, সরঞ্জাম, রঙের বিন্যাস (কালার প্যালেট) এবং প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: আশুলিয়া, সাভার
বেতন: ৫০,০০০-৫৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

