logo

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, নারী বিবেচনায় রিমি মুক্ত

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, নারী বিবেচনায় রিমি মুক্ত
বামে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিচ্ছেন মারজিয়া খন্দকার রিমি এবং ডানে আটক এ এন এম আয়াস। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) এ আদেশ দেন আদালত। তবে নারী বিবেচনায় একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

Advertisement

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ অক্টোবর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ চারজনকে আসামি করা হয়।

মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়। পরে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।