Advertisement

মানবতাবিরোধী অবরাধ ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

এশিয়া পোস্ট নিউজ
মানবতাবিরোধী অবরাধ ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর
মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে । ছবি : এশিয়া পোস্ট

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সাবেক সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হবে। ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে তার শুনানি হবে।

এর আগে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামি সাবেক মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করতে (২১ জুলাই ) প্রসিকিউশন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মোজাফফর হোসেনকে প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।