আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের (১৭ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
আর্থিক দিকটা খুব ভালো থাকার সম্ভাবনা আছে। আয় এবং সঞ্চয় ভালো হবে। ব্যবসায় বেশ কিছু মূলধন প্রাপ্তি হতে পারে। নিজের বড় কোনো জিনিসের দায়িত্ব অন্য কাউকে দিতে যাবেন না।
সকালের দিকটা ঘটনাবহুল হতে পারে। পরিবারে কোনো বিষয়ে ঝড় ওঠার আশঙ্কা আছে। কর্মক্ষেত্রে মনোবল কমতে দিলে চলবে না।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
সব দিকে সামঞ্জস্য রেখে চলতে চাইলে ঝামেলা হতে পারে। বাড়িতে সবাই বিপক্ষে চলে গেলেও, সঙ্গী সঙ্গ দেবেন। কাজের কথা ছাড়া অফিসের অন্য কোনো বিষয় নিয়ে বেশি ভাবতে যাবেন না। শরীরচর্চার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, নয়তো অসুস্থ হতে পারেন। সন্ধ্যায় কোনো ধর্মস্থানে যেতে ইচ্ছে করবে।
মিথুন (২১ মে–২০ জুন)
সন্তানদের নিয়ে কোথাও বেড়িয়ে আসতে পারেন। কোমরের নিচের অংশে চোট লাগতে পারে, খুব সাবধান থাকুন। কোনো ভালো খবর পেতে পারেন। বাড়িতে খুব শান্ত থাকতে হবে, প্রতিটি ব্যাপার সবার সঙ্গে ভাগ করে নিতে হবে। প্রেমজীবনে হঠাৎ কোনো বিপর্যয় আসতে পারে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
খাওয়াদাওয়া নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে, তাই বুঝেশুনে খাবার খান। আপনার কথায় কারও জীবন বদলে যেতে পারে। বাবার মাধ্যমে বড় কোনো সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। অফিসে নিজের কল্পনামিশ্রিত ভাবনা তুলে ধরবেন না, মনে রাখতে হবে ওটা কাজের জায়গা।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করতে পারেন। সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন। মায়ের শরীরে হঠাৎ সমস্যা দেখা দেওয়ায় চিন্তা বাড়তে পারে।
সহকর্মীরা আপনাকে নিয়ে আলোচনা করতে পারেন, সেদিকে পাত্তা দেবেন না। গুরুজনদের কথায় বেশি প্রাধান্য দিলে লাভ হতে পারে।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
ভাগ্য আপনার পক্ষে থাকবে। দীর্ঘ অপেক্ষার পর ইচ্ছেপূরণ হতে চলেছে। আর্থিক দিকে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। কোনো বাধাই বাধা বলে মনে হবে না। প্রেমের দিকে কোনো বিশেষ পরিবর্তন নেই। বাড়িতে কোনো ভালো কাজ হতে পারে। কোনো শুভ অনুষ্ঠানে দাওয়াত পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
পারিবারিক জীবনে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, পুরোনো কোনো কথা না টেনে আনাই ভালো হবে। সন্তানেরা এমন কোনো কাজ করবে, যাতে আনন্দ অনেক বেড়ে যাবে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে, এটি ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। খরচ করার আগে চিন্তাভাবনা করুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
আত্মবিশ্বাসী না হলে সমস্যা হতে পারে। শিক্ষকদের জন্য খুব ভালো দিন। সন্তানদের জন্য কারও কাছে কথা শুনতে হতে পারে। উঁচু জায়গায় ওঠা থেকে বিরত থাকুন। জীবনে আসা নতুন প্রেম ভাগ্য বদলাতে পারে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
খুব প্রিয় এবং কাছের কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। জীবনসঙ্গী সহায়ক হিসেবে কাজ করবেন। সন্তানের নামে প্রতিবেশীর কাছে অভিযোগ শুনতে হতে পারে। কোনো ভুলের কারণে বাজে চিন্তায় সময় নষ্ট হতে পারে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
নিজের দক্ষতায় অফিসে মান-সম্মান বাড়তে পারে। রাস্তায় খুবই সাবধান থাকতে হবে। অবিবাহিতদের বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। খুব কাছের কেউ অবিশ্বাসী হয়ে যেতে পারেন। হঠাৎ মাথা গরম হতে পারে। বাড়ির প্রতিটি বিষয়ের ওপর নজর না দেওয়াই ভালো হবে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করলে মাথাব্যথা হতে পারে। কাউকে ধার দেবেন না, আর কারও থেকে ধার নেবেনও না। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর ইচ্ছে করলেও অশান্তি হতে পারে। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা আছে। অনেকেই আপনার সততার সুযোগ নিতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ায় সময় নষ্ট হতে পারে। বড় আর্থিক কোনো সিদ্ধান্ত এড়িয়ে চলুন। ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যাবেন না। কোথাও যদি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, তা হলে সেই স্থান এড়িয়ে চলুন।
স্বামী-স্ত্রী উভয়েরই স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বাইরের খাবার খাবেন না। মনের কথা বলার মতো কাউকে খুঁজে পাবেন না।

