ঘরেই টক দই তৈরির সহজ রেসিপি

টক দই আমাদের দৈনন্দিন খাবারের একটি জনপ্রিয় অংশ। ভাতের সাথে, শরবত, লাচ্ছি বা নানান পদের রান্নায় এটি ব্যবহার করা হয়। অনেকেই ভাবেন টক দই বানানো কঠিন, কিন্তু আসলে টক দই তৈরী করা খুবই সহজ। সঠিক নিয়ম মেনে ঘরেই টক দই তৈরি করা যায়।
প্রয়োজনীয় উপকরণ
- ফুল ফ্যাট দুধ ১ লিটার
- টক দই (স্টার্টার) ২ টেবিল চামচ
দই তৈরীর রেসিপিঃ
দুধ জ্বাল দেওয়া
- প্রথমে দুধ ভালো করে ফুটিয়ে নিন। এতে দুধের জীবাণু নষ্ট হবে এবং দই ভালো জমবে।
- ফুটে উঠলে ৮-১০ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিন।
দুধ ঠান্ডা করা
- দুধটি নামিয়ে হালকা গরম (কুসুম গরম) হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- খুব গরম থাকলে দই বসবে না, আবার বেশি ঠান্ডা হলেও ঠিকভাবে জমবে না।
স্টার্টার মেশানো
- একটি বাটিতে টক দই (স্টার্টার) নিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
- এরপর কুসুম গরম দুধে এটি মিশিয়ে দিন এবং আলতোভাবে নাড়ুন।
দই বসানো
দই জমে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। এটি ভাত, বিরিয়ানি বা ফলের সঙ্গে খেতে দারুণ লাগে।
টিপস
- ভালো দই পেতে ফুল ফ্যাট দুধ ব্যবহার করা সবচেয়ে ভালো।
- দই বসানোর সময় পাত্র নাড়াচাড়া করবেন না।
- বেশি টক পছন্দ হলে বেশি সময় রেখে দিন।
- শীতে দই বসাতে পাত্র কাপড় দিয়ে মুড়িয়ে রাখলে ভালো ফল পাওয়া যায়।