logo

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের দোয়া মাহফিল-বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের দোয়া মাহফিল-বৃক্ষরোপণ
শুক্রবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ছবি: এশিয়া পোস্ট

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত সব থানা, ওয়ার্ড এবং পাড়া-মহল্লার মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Advertisement

এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর ফার্মগেটে অবস্থিত আনোয়ারা পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর যুবদল। কর্মসূচির অংশ হিসেবে পার্কটিতে ৬২টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান রাজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।