logo

বসুন্ধরা থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক

বসুন্ধরা থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক
মো. আতিয়ার রহমান হাবু। ছবি: আতিয়ার রহমান হাবুর ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Advertisement

ডিবি সূত্রমতে, আটক আতিয়ার রহমান হাবু দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনার নিজ ঠিকানা ছেড়ে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন।

আতিয়ার রহমান হাবু দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা গুলশান ডিবি পুলিশের উপপুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট