চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলুকদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবারা দুপুর ১২টার দিকে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. মনিরুজ্জামান জানান, আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

