logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

জরুরি ব্রিফিং ডাকল এনসিপি

জরুরি ব্রিফিং ডাকল এনসিপি
এনসিপির লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি ব্রিফিং ডেকেছে । লন্ডন থেকে ফিরে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ব্রিফিংয়ে কথা বলবেন বলে জানা গেছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

Advertisement

এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং প্রান্তে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এতে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে এনসিপি।

এদিকে, সোমবার (২৩ নভেম্বর) থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংলাপের প্রথম দল হিসেবে এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পৌঁছানো হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ পৃথক আলোচনা ও মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট