logo

সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তেই দেশে অস্তিত্বশীলতা: হান্নান মাসউদ

সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তেই দেশে অস্তিত্বশীলতা: হান্নান মাসউদ
জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন হান্নান মাসউদ। ছবি: এশিয়া পোস্ট

সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেই দেশে অস্তিত্বশীলতা বলে মন্তব্য করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদ।

তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের কায়দায় সবকিছু চালাতে চাচ্ছে। কীভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি করা যাবে, সরকার তাতে ব্যস্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপরিকল্পিত, অপরিপক্ব সিদ্ধান্তের জন্য দেশের এ করুণ অবস্থা।’

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘আমরা সরকারকে বলছি, যে কোনো আন্দোলনে আওয়ামী খুঁজেন। কিন্তু আপনাদের কাছে তো সব গোয়েন্দা থাকার পরও কীভাবে আওয়ামী লীগ ঢুকে যায়। কারণ আপনাদের নেতাকর্মীরা টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিয়েছেন বলেই তারা আজ সাহস পাচ্ছে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের লোকজন ঢুকেছে। এখন কি শ্রমিকদের দোষ দেবেন। তা হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা চাঁদাবাজি বন্ধ করে দেন। দেখবেন শ্রমিকদের বেতন দেওয়া যাবে। মালিকদের টাকা দেওয়া সম্ভব হবে। আপনারা অযোগ্য মন্ত্রীদের, চাঁদাবাজদের সরিয়ে দেন। দেখবেন আওয়ামী লীগ আর পাবে না।’