নির্বাচন শুধু ভোট পাওয়ার মাধ্যম নয়, মানুষের সঙ্গে মেশারও অবারিত সুযোগ: সেলিম উদ্দিন
-b8142e-720x405.webp)
নির্বাচন শুধু ভোট পাওয়ার মাধ্যম নয়, বরং এটা মানুষের সঙ্গে মেশার অবারিত একটি সুযোগ। নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার এবং প্রতিটি এলাকার ভিন্ন ভিন্ন সমস্যা গভীরভাবে জানার সুযোগ তৈরি হয়।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত সম্ভব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ এসে এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত অনেক আগে থেকে প্রার্থী ঘোষণা করে। কারণ জামায়াতের প্রার্থীরা কালো টাকা বা পেশিশক্তির পরিবর্তে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হতে চায়। তিনি আরও বলেন, আগেভাগে নাম ঘোষণার ফলে প্রার্থীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনার পর্যাপ্ত সময় পান। এ সময়ে অনেক মসজিদের খেদমত বা স্থানীয় পানির সমস্যার মতো সামাজিক কাজও করা সম্ভব হয়।
সেলিম উদ্দিন বলেন, জনগণের কাছে নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। তিনি আরও জানান, জামায়াতের অভ্যন্তরীণ সুশৃঙ্খল পদ্ধতির কারণেই তারা অনেক আগে থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে পারে।