ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেল এর মান ছিল ৫ দশমিক ১। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ১১টা ৪৮ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।
জিএফজেডের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
এদিকে ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, আফগানিস্তানের সীমান্ত এলাকায় বাংলাদেশ সময় সোমবার( ১৬ নভেম্বর) ভোর ৩টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ৫.১ মাত্রার ভূমিকম্পটির ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১৭৯ কিলোমিটার গভীরে।
অন্যদিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে ৪.৯ বলে জানায় ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। সংস্থাটির দাবি অনুযায়ী, আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের তীব্রতায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ২৫ অক্টোবর দেশটির একই অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার মাঝরি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছিল। সেসময় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়ার কথা জানায়নি তালেবান সরকার।
(2)-6182f1.jpg)

