logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কলকাতার কবি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গালগল্প ফেঁদেছেন: সাইয়েদ জামিল

কলকাতার কবি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গালগল্প ফেঁদেছেন: সাইয়েদ জামিল
বাংলাদেশের কবি সাইয়েদ জামিল ও ভারতীয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের দাবি করে রচিত ভারতীয় কবি শ্রীজাতের কবিতার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কবি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পাল্টা আরেকটি কবিতা ও প্রতিক্রিয়া লিখে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সংখ্যালঘু নির্যাতনের গালগল্প ফেঁদেছেন শ্রীজাত।

কবি সাইয়েদ জামিল লিখেছেন, ‘ভারতীয় কবি শ্রীজাত “উঠোন” শিরোনামে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে আক্রমণ করে একটা নোংরা কবিতা লিখেছে। এ রকমই নোংরা একটা কবিতা চব্বিশের অভ্যুত্থানের পরপরই সে লিখেছিল। সেটার নাম ছিল ‘পতাকা’। তৎক্ষণাৎ সেই কবিতার উত্তর আমি কবিতাতেই দিয়েছিলাম। আরও অনেকেই দিয়েছিল। আমারটার শিরোনাম ছিল ‘পতাকা তোমার ... ... দেবো কবি’ (প্রকাশ অযোগ্য শব্দ)। সে সময় কবিতাটি খুবই আলোচিত হয়েছিল।’

Advertisement

সাইয়েদ জামিল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ভেবে পাই না কলকাতার বাঙালি কবিগুলা এত বদমাশ ক্যানো? হাসিনা ১৫০০ বাংলাদেশিকে হত্যা করে ভারত-ভূমিতে পালিয়ে গেল, তা নিয়ে তাদের টুঁ শব্দটি পর্যন্ত নেই, অথচ বিচ্ছিন্নভাবে আমাদের এখানে কোথাও একটি বাড়ি পোড়ানোর ঘটনায় এরা কেঁদেকেটে অস্থির হয়। দিস্তার পর দিস্তা কবিতা লিখে ভরিয়ে ফেলে। সংখ্যালঘু নির্যাতনের গালগল্প ফাঁদে। অন্যদিকে তাদের চোখের সামনে ভারতে যখন মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয়, মসজিদ ভাঙা হয়, তখন তা নিয়ে একটা দুলাইনের কবিতাও এরা লেখে না।’

শ্রীজাতের কবিতার জবাব কবিতা দিয়েই দেওয়া হবে জানিয়ে জামিলে বলেন, ‘এটা আমার ও আমাদের সাংস্কৃতিক লড়াই। এই লড়াই জারি থাকবে।’ সাইয়েদ জামিলের কবিতাটি নিম্নে তুলে ধরা হলো।

‘এপার ওপার’

সাইয়েদ জামিল

ভারত জুড়ে ম’জিদ ভাঙে

পিটিয়ে মারে মুসলমান

মোদির পুত্র বন্দো-শ্রীজাত

আফিম খেয়ে ঘুমিয়ে যান।

সংখ্যালঘুর যন্ত্রণা কী—

বুঝবে না তো হেদুর ছেলে।

বাংলাদেশের আগুন আঁচে

কাব্য লেখে ডিজেল ঢেলে।

সংখ্যালঘুর গল্পে হঠাৎ,

উত্তেজনায় কাঁপছো শ্রীজাত?

তোমার পারের মুসলমানের

যুগ-যাতনার নাই অভিঘাত?

জ্বলছে শুধুই বাংলাদেশ?

তোমার ভারত জ্বলছে না?

রক্ত যদি প্রাসঙ্গিকই

ঘৃণা ক্যানো কমছে না?

পড়শিজনের ধর্ম নিয়ে

মনের ঘরে আগুন দাও?

তুমিও পাঁড় সাম্প্রদায়িক—

পোড়াচ্ছো তাই হৃদয়টাও।

বলো, বলো, কবির কাছে

কীসের হেদু, মুসলমান?

আক্রান্ত এপার ওপার

মনুষ্য সন্তান।