logo

মিশিগানে সিনেট প্রার্থী এল সাইয়েদের সমর্থনে বাংলাদেশি আমেরিকানদের বিশাল সমাবেশ

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদ, মিশিগান
মিশিগানে সিনেট প্রার্থী এল সাইয়েদের সমর্থনে বাংলাদেশি আমেরিকানদের বিশাল সমাবেশ
ওয়ারেন সিটিতে আয়োজিত সমাবেশে উপস্থিত বাংলাদেশি-অ্যামেরিকানদের একাংশ। সভায় বক্তব্য দিচ্ছেন আব্দুল এল- সাইয়েদ (ইনসেটে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

সিনেট নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে ড. আবদুল এল সাইয়েদের সমর্থনে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ইসলামিক সেন্টার অব নাইন মাইলের ব্যাংকুয়েট হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডেমোক্র্যাটিক পার্টির সাবেক মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ আব্রাহাম আয়াশের উপস্থাপনায় অনুষ্ঠানে সিনেট প্রার্থী ড. আবদুল এল সাইয়েদ তাঁর নির্বাচনী পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন। এসময় তিনি নির্বাচনী লক্ষ্য ও প্রতিশ্রুতি নিয়ে বক্তব্য দেন।

সিনেট নির্বাচন ঘিরে মিশিগানে বাড়ছে প্রার্থীদের তৎপরতা

এল সাইয়েদ জানান, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, চিকিৎসার ব্যয় কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় মোকাবিলা তাঁর নির্বাচনী অগ্রাধিকারের মধ্যে রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরিবর্তন আনা এবং সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বিষয়েও তিনি গুরুত্ব দিয়ে থাকেন।

মিশিগানে প্রাইমারি নির্বাচনে প্রার্থী বাংলাদেশি মিনহাজ, প্রচারে যত প্রতিশ্রুতি

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিপুল উপস্থিতি নির্বাচনী প্রচারণায় তাঁদের আগ্রহ ও রাজনৈতিক সম্পৃক্ততার চিত্র তুলে ধরে। পাশাপাশি মিশিগানের রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্বের প্রেক্ষাপটে এ র‍্যালি কমিউনিটির রাজনৈতিক সম্পৃক্ততার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন অনেকে।