logo

মিশরে মুশফিকুল ফজল আনসারির ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল দূতাবাস

আফছার হোসাইন
আফছার হোসাইন, মিশর
মিশরে মুশফিকুল ফজল আনসারির ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল দূতাবাস
প্রতারণার বিষয়ে মিশর প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কায়রোর বাংলাদেশ দূতাবাস। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

মিশরে আল আমিন নাম দিয়ে ইমো নাম্বার ব্যবহার করে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি নিজেকে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করছে বলে অভিযোগ পেয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এমনকি তার ব্যবহৃত ইমো নাম্বারে মেক্সিকোতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারির ছবি ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক সতর্ক বার্তায় বলা হয়, সম্প্রতি আল-আমিন নামের এক ব্যক্তি মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমো (IMO) নম্বরে ফোন করে নিজেকে বাংলাদেশ দূতাবাসের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছেন। তিনি টিকা বা ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে জনপ্রতি ২ হাজার ৫০০ মিশরীয় পাউন্ড ইনস্টাপের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করছেন।

মিশরে সূরা ফাতিহার তাফসিরের ওপর আব্দুল কাইয়ূমের এমফিল ডিগ্রি লাভ

দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এমন প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক করেছে দূতাবাস। বিষয়টি সম্পর্কে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, কায়রোতে বাংলাদেশ দূতাবাসে স্বাস্থ্যবিষয়ক কোনো কর্মকর্তা বা কর্মচারী নেই। আল-আমিন নামের ওই ব্যক্তি দূতাবাসের পরিচয় ব্যবহার করে টিকা বা ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করছেন।

দূতাবাসের কর্মকর্তারা আরও জানান, প্রবাসীরা দূতাবাস থেকে কোনো সেবা গ্রহণ করতে চাইলে দূতাবাসের নোটিশ বোর্ডে, ওয়েবসাইটে ও ফেসবুক পেজে প্রকাশিত নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে দূতাবাসের নির্দিষ্ট সিআইবি (CIB) ব্যাংক একাউন্টে জমা দিয়ে সেই অর্থের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হয়। দূতাবাস কোন ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিংবা সরাসরি নগদ অর্থ (কন্স্যুলার ক্যাম্প ব্যতিত) গ্রহণ করে না।

মিশর থেকে দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া আরও ৪১ বাংলাদেশি

কর্মকর্তারা আরও জানান, নাম ব্যবহার করে বিভিন্ন ফোন ও ইমো নম্বর থেকে যোগাযোগ করে নানা ধরনের সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করতে পারে একটি চক্র।