হঠাৎ অসুস্থ শান্ত, ফিরছেন দেশে

অসুস্থতার কারণে এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় চিকিৎসক দলের পরামর্শে তাকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, চিকিৎসকদের মূল্যায়নের পর শান্তকে এশিয়ান গেমসে আর না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শান্ত আগামীকাল প্রথম পাওয়া ফ্লাইটে দেশে ফিরবেন। তবে তিনি ঠিক কী ধরনের অসুস্থতায় ভুগছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) শান্তর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে নিরাপদে দেশে ফেরার শুভকামনাও জানিয়েছেন তিনি।
-45336a.webp)