ন্যাটো সম্মেলনে কেন দুটি প্রতিনিধিদল পাঠাল চেক প্রজাতন্ত্র?

এশিয়া পোস্ট ডেস্ক
ন্যাটো সম্মেলনে কেন দুটি প্রতিনিধিদল পাঠাল চেক প্রজাতন্ত্র?
তুরস্কের বিমানবন্দরে চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল (ডানে) ও প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস (বামে)। ছবি: সংগৃহীত

আঞ্চলিক প্রতিরক্ষা জোট ন্যাটোর ৩৬তম সম্মেলনে যোগ দেওয়া নিয়ে বিরোদ জড়িয়ে পড়েন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস ও প্রেসিডেন্ট পেত্র পাভেল। বিরোধ শেষ পর্যন্ত আদালতে গোড়ায়। এবার সেই দ্বন্দ্ব দেখা গেলে সম্মেলনে দুই রাষ্ট্রীয় শীর্ষ পদাধিকারের তুরস্কে আগমন দেখে। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে তারা আলাদা আলাদা বিমানে আসেন।

মঙ্গলবার (৭ জুলাই) সিএনএন জানায়, দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট আলাদা প্রতিনিধিদল নিয়ে অংশ নেওয়ায় চেক প্রজাতন্ত্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সম্মেলনে প্রথমে পৌঁছান চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিশ। তাকে ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত। কিছুক্ষণ পর পৃথক আরেকটি বিমানে আঙ্কারায় পৌঁছান চেক প্রেসিডেন্ট পেত্র পাভেল। তাকে অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয়।

দুই নেতা একই দিনে প্রাগের একই বিমানবন্দর থেকে এক ঘণ্টারও কম ব্যবধানে যাত্রা করলেও কেন তারা একসঙ্গে ভ্রমণ করেননি, সে বিষয়ে চেক সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

বিশ্লেষকদের মতে, এর পেছনে প্রধানমন্ত্রী বাবিশ ও প্রেসিডেন্ট পাভেলের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধই প্রধান কারণ। প্রচলিত রীতি অনুযায়ী ন্যাটো সম্মেলনে চেক প্রতিনিধিদলে উভয়ই অংশ নেন।

তবে গত মাসে প্রধানমন্ত্রী বাবিশ প্রেসিডেন্ট পাভেলের সম্মেলনে অংশগ্রহণে আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে পাভেল চেক সাংবিধানিক আদালতের শরণাপন্ন হন। আদালতের আদেশের ফলে শেষ পর্যন্ত প্রেসিডেন্টের সম্মেলনে অংশগ্রহণের পথ উন্মুক্ত হয়।

প্রধানমন্ত্রী বাবিশের দাবি, ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনায় চেক সরকারের অবস্থান ব্যাখ্যা করার জন্য তার আরও সময় প্রয়োজন ছিল। বিশেষ করে, কেন চেক প্রজাতন্ত্র ন্যাটোর বর্তমান প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে রয়েছে, সে বিষয়টি তুলে ধরতে তিনি গুরুত্ব দিতে চেয়েছেন।

তবে দুই নেতার বিরোধ কেবল এই ইস্যুতেই সীমাবদ্ধ নয়। সরকারের প্রতিরক্ষা ব্যয় কমানোর নীতি এবং বাবিশের মন্ত্রিসভায় একজন বিতর্কিত ডানপন্থি ও প্রতিষ্ঠানবিরোধী রাজনীতিককে অন্তর্ভুক্ত করার উদ্যোগে প্রেসিডেন্ট পাভেলের আপত্তি নিয়েও তাদের মধ্যে মতবিরোধ রয়েছে।

পর্যবেক্ষকদের মতে, প্রেসিডেন্ট ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ ঠেকানোর চেষ্টা ছিল পাভেলের রাজনৈতিক ও পেশাগত অবস্থানকে চ্যালেঞ্জ করার একটি পদক্ষেপ। অবসরপ্রাপ্ত সেনা জেনারেল পেত্র পাভেল এর আগে ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা জোটটির অন্যতম গুরুত্বপূর্ণ পদ।