গাইবান্ধায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজার এলাকা থেকে মো. লাওহে মাহফুজ ওরফে অমিত (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সেমাবার (৮ জুন) দুপুরে গাইবান্ধা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত ১০ টায় তাকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত অমিত গাইবান্ধা সদর পৌরসভার ডেভিড কোম্পানি পাড়া এলাকার মো. লিটন শেখের ছেলে। তিনি ডেভিড কোম্পানি পাড়া ইউনিটের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশের একটি চৌকস দল শহরের ভি এইড রোডস্থ বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে অমিতকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
.png)






