মাদক কারবারের প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
মাদক কারবারের প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা
হামলায় আহত ছাত্রদল নেতা হাসপাতালে। ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদক কারবারের প্রতিবাদ করায় এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রনেতাসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব হাওলাদার, তার বড় ভাই বাবুল ও একই এলাকার বাসিন্দা মো. কাইফ।

স্থানীয় সূত্রে জানা যায়, লেবুবুনিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি চক্র মাদক কারবার পরিচালনা করে আসছে। প্রতিবাদ করায় অভিযুক্তদের সঙ্গে চক্রের সদস্যদের কথা কাটাকাটি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে উভয় পক্ষ সেখান থেকে চলে যায়।

রে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ২০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। এতে সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত বাবুল ও কাইফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল বলেন, ঘটনার বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।