Advertisement

গাজীপুরে শিশুসন্তানকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
গাজীপুরে শিশুসন্তানকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত রিপন হোসেন। ছবি: সংগৃহীত

গাজীপুরে শিশুসন্তানকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ নিজঘরে ১৪ বছর বয়সি কন্যাকে ধর্ষণ করেন গাজীপুর কাশিমপুরের মাধবপুর বরিশালের টেক এলাকায় রিপন হোসেন। তার স্ত্রী পাশের রুমে শাশুড়ির সঙ্গে ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় রিপনের স্ত্রী কাশিমপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত গত ১১ মে চার্জ গঠন করেন এবং সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন। চার্জ গঠনের দুই মাসের মধ্যে বিচারক মামলায় রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের আনজীবী মো. সোহেল জামিন সরকার জানান, রাষ্ট্রপক্ষ যে কয়জনের সাক্ষ্য গ্রহণ করেছে, আমি তাদেরকে যথেষ্ট জেরা করেছি। তাদের একজনের সঙ্গে আরেকজনের কথায় অনেক অমিল রয়েছে। তারপরও বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। লিগ্যাল এইডের মাধ্যমে নিযুক্ত বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে আমি এ রায়ে সংক্ষুব্ধ।

বিষয় :গাজীপুর