প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ১৩ কর্মী নিয়োগে ১০ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদন ১৫ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং চলবে ৫ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্পেশাল সিকিউরিটি ফোর্স
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা
- অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে
পদের নাম: সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা
- অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে
- কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে
পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
আবেদনের যোগ্যতা
- উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে
পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
আবেদনের যোগ্যতা
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
পদের নাম: মেস ওয়েটার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
আবেদনের যোগ্যতা
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদপ্রাপ্ত হতে হবে
- অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- প্রার্থীদের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা
- অষ্টম শ্রেণি পাস হতে হবে
- অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।