Advertisement

জামায়াতে প্রতিটি টাকার হিসাব অডিটের আওতায় আনা হয়: সেলিম উদ্দিন

এশিয়া পোস্ট ডেস্ক
জামায়াতে প্রতিটি টাকার হিসাব অডিটের আওতায় আনা হয়: সেলিম উদ্দিন
মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের আর্থিক কার্যক্রমে অডিট ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দলের প্রতিটি টাকার আয় ও ব্যয়ের হিসাব একটি নির্দিষ্ট ও স্বচ্ছ পদ্ধতিতে সংরক্ষণ ও পর্যালোচনা করা হয়।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতের তহবিলের হিসাব পর্যালোচনার জন্য পেশাদার অডিটর নিয়োগ করা হয়। তারা বছরে দুই থেকে তিনবার অডিট পরিচালনা করেন এবং সংশ্লিষ্ট অডিট রিপোর্ট নির্ধারিত বডির কাছে উপস্থাপন করা হয়।

তিনি দাবি করেন, ইয়ানত বা চাঁদা সংগ্রহের প্রতিটি ক্ষেত্রে আয়ের পাশাপাশি ব্যয়ের হিসাবও পুঙ্খানুপুঙ্খভাবে অডিট করা হয়।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক বা ইবনে সিনা জামায়াতের সরাসরি প্রতিষ্ঠান নয়। এসব প্রতিষ্ঠান সরকারি বিধি এবং বাংলাদেশ ব্যাংকের অডিট ব্যবস্থার আওতায় পরিচালিত হয়।

তিনি আরও বলেন, জামায়াতের নিজস্ব তহবিলের হিসাব শুধু দলের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এসব তথ্য জানতে পারে বলে তিনি দাবি করেন।