logo

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান। ছবি: এমিনে এরদোগানের ফেসবুক পেজ থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সাক্ষাৎ হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া শহরে স্থানীয় সময় সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ বা বর্জ্যহীন পরিবেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তারা।

এ সময় টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন দেশের পারস্পরিক অংশীদারত্ব ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়েও আলোচনা হয়। আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তারা।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন ও বৈশ্বিক সহযোগিতা এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।