logo

আনসার-ভিডিপিতে নতুন ডিজিসহ ৫ মেজর জেনারেলকে নতুন দায়িত্ব

আনসার-ভিডিপিতে নতুন ডিজিসহ ৫ মেজর জেনারেলকে নতুন দায়িত্ব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

বাংলাদেশ সেনাবাহিনীর ৫ মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। তাদের মধ্যে বগুড়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক করা হয়েছে। একই সঙ্গে দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) আলাদা দুটি আদেশে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আনসার ও ভিডিপি বাহিনীর দায়িত্ব পাওয়া মেজর জেনারেল তৌহিদুল বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন। একই আদেশে সাজ্জাদ মাহমুদকে সশ্রস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট