বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিল বেতগাড়ি বালিকা উচ্চবিদ্যালয়

এশিয়া পোস্ট নিউজ
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিল বেতগাড়ি বালিকা উচ্চবিদ্যালয়
ছবি : সংগৃহীত

দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প–সংশ্লিষ্ট কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

Advertisement

সোমবার (২৯ জুন) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ কর্মসূচিতে বগুড়া থেকে ভার্চুয়ালি অংশ নেয় শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চবিদ্যালয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, প্রত্যেকে একটি করে গাছ রোপণ করবে। শিক্ষকদেরও অনুরোধ করব, শিক্ষার্থীদের এ কাজে উৎসাহিত করবেন। আগে দেশে অনেক বৃষ্টি হতো, এখন বৃষ্টিপাত কমে গেছে। নির্বিচারে গাছ কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা প্রতি বছর একটি করে গাছের চারা রোপণ করবে। পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামেও একটি করে গাছ লাগাবে। এতে যেমন শিশুটি বড় হবে, তেমনি গাছটিও বড় হবে।