logo

ঢাকা সেনানিবাসে ২১ নভেম্বর যান চলাচল সীমিত থাকবে, যেসব পরিবহনকে অনুরোধ

ঢাকা সেনানিবাসে ২১ নভেম্বর যান চলাচল সীমিত থাকবে, যেসব পরিবহনকে অনুরোধ
ফাইল ছবি

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি উপলক্ষে আগামী শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল ও দুপুরে দুই দফায় সেনানিবাস এলাকার সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল পরিহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, ২১ নভেম্বর সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকায় সাধারণ যানবাহন চলাচল পরিহার করতে হবে।