ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ২৩ জন এবং উত্তরা বিভাগে ৫১ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, তিন পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

