ককটেল ছোড়ার আগমুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি মোহাম্মদ দিপু তালুকদার বন্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ভাটারা থানা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায়। ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ভাটারা থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় দিপু তালুকদার বন্যার হেফাজত থেকে লাল ও হলুদ রঙের স্কচটেপে মোড়ানো দুটি ককটেল উদ্ধার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি।
বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দিপু তালুকদার বন্যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



-1d81e8-720x405.webp)


