logo

মিছিল থেকে ককটেল নিক্ষেপ, যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

মিছিল থেকে ককটেল নিক্ষেপ, যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার ৫ আসামি। ছবি : পুলিশের সৌজন্যে

গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আরও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), একই উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

পুলিশ জানায়, বুধবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় ঝটিকা মিছিল বের করেন। মিছিলের একপর্যায়ে তারা একটি ককটেল নিক্ষেপ করেন। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। একপর্যায়ে তারা একটি ককটেল নিক্ষেপ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে আরও ককটেল উদ্ধার করে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট