তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর তুরাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৪ নম্বর ওয়ার্ডের দপ্তর সম্পাদক মো. শাকিল খান ওরফে জয়কে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০টার দিকে তুরাগ থানার কামারপাড়া ২০ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল তুরাগের কামারপাড়া ২০ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির সেলিম খান ও মায়ের নাম সেলিনা আক্তার দম্পতির ছেলে।
এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শাকিল তুরাগসহ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকারবিরোধী প্রচারণা, ককটেল মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়।
পরবর্তীতে তুরাগ থানার এসআই (নিরস্ত্র) মাহমুদ হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে। তিনি তুরাগ থানা ছাত্রলীগের ৫৪ নম্বর ওয়ার্ডের দপ্তর সম্পাদক। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে।