logo

৩৩ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

৩৩ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
জব্দ করা গাঁজাসহ গ্রেপ্তাররা। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর ডেমরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

গ্রেপ্তাররা হলেন, মো. আনোয়ার, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সাগর ও মনি।

এসআরইউ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ডেমরা থানাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরে বংশাল এলাকায় অভিযান চালিয়ে আমিনুল, সাগর ও মনিকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত হতে ৩৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।