আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কাফরুলে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।





