বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর

বরগুনার আমতলী উপজেলায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।





-b17815-720x405.webp)