logo

বরগুনা জেলা যুবদলের সভাপতি জুয়েল, সম্পাদক সোহাগ

বরগুনা জেলা যুবদলের সভাপতি জুয়েল, সম্পাদক সোহাগ
বাঁ থেকে মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল ও ইস্তিয়াক উল জলিল সোহাগ। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন কমিটিতে মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েলকে সভাপতি এবং ইস্তিয়াক উল জলিল সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দেন।

Advertisement

বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি।
বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি।

কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

আংশিক এ কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে বরগুনা জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট