logo

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ওমর হাসান হিমেল। ছবি: পুলিশের কাছ থেকে পাওয়া

লক্ষ্মীপুরের রামগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর হাসান হিমেল (৩০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। হিমেল উপজেলার পূর্ব দরবেশপুর এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ‘স্মার্ট একাডেমি’র ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।