logo

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে ফতুল্লার হাজীপাড়া এলাকা মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার তিনতলার ছাদের উপরে খেলার সময় বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে ইলেকট্রিক তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বৈদ্যুতিক শকে আগুনের ঘটনায় দগ্ধ ৫ কিশোরীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাদের মধ্যে লামিয়া (১৩) নামে এক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন ছিল।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের পাঁচজনকে জাতীয় বার্নে আনা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় লামিয়া নামের আরও একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় ৩ জন মারা গেল।