logo

মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম গ্রেপ্তার

মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম গ্রেপ্তার
কামরুল ইসলাম সুমন। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কামরুল ইসলাম সুমন (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।

জুয়েল রানা জানান, গ্রেপ্তার কামরুল ইসলাম সুমন মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাপতী এলাকার বাসিন্দা এবং মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড এলাকায় বসবাস করছিলেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখা এবং এলাকায় দলীয় কর্মসূচি পরিচালনার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

কামরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।