logo

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার

চাঁদপুর জেলা যুবদলের নেতৃত্বে আকাশ-বাহার
বাঁ থেকে নুরুল আমিন খান আকাশ ও ফয়সাল আহমেদ বাহার। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ বাহারকে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি নতুন এ কমিটির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, নুরুল আমিন খান আকাশ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ফয়সাল আহমেদ বাহার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন কমিটির যাত্রা শুরু হলো।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট