logo

সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ যুবক আটক

সীমান্তে বিজিবির অভিযান, মাদকসহ যুবক আটক
জব্দ ভারতীয় মদ। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আবু তাহের সুজন নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ নভেম্বর) রাতে তারাকুচা বিওপির একটি টহল দল ফুলগাজী উপজেলার তারাকুচা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ১৮ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও একটি টর্চ লাইটসহ মো. আবু তাহের সুজন (৪৫) নামে একজনকে আটক করা হয়।

Advertisement

গ্রেপ্তার সুজন ফুলগাজী থানার আমজাদ হাট ডাকঘরের ফেনা পুস্করণী গ্রামের মৃত আবু আহম্মেদের ছেলে। উদ্ধার করা মাদক ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১৮ হাজার ৯০০ টাকা। অভিযানের সময় মো. আরিফ (৩৩) ও মো. মিরু (৩৪) নামের দুই আসামি পালিয়ে যান। পলাতক দুজনই উত্তর তারাকুচা গ্রামের বাসিন্দা।

এ ছাড়া বিওপির বিশেষ টহল দল একই দিন রাতে তারাকুচা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজার মূল্য ৬৬ হাজার টাকা। এ অভিযানের সময় উত্তর তারাকুচা গ্রামের মো. আনোয়ার হোসেন (৪৩) ও মো. আরমান সাইফুল (৪০) নামের দুই আসামি পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, জব্দ করা মাদকদ্রব্য ও মালামালসহ গ্রেপ্তার এবং পলাতক আসামিদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।