রেললাইনে পানি, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ
রেললাইনে পানি, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
টানা ভারী বৃষ্টিতে পানি উঠে গেছে রেললাইনে। ছবি : সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে এই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত করে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের জান আলীহাট স্টেশন এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। ফলে কক্সবাজার অভিমুখী ‘পর্যটক এক্সপ্রেস’ (৮১৬) ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জান আলীহাট স্টেশনের কাছে লাইনে পানি থাকায় দীর্ঘক্ষণ ধরে মাঝপথে দাঁড়িয়ে আছে।

হঠাৎ মাঝপথে ট্রেন আটকে পড়ায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক এক্সপ্রেসসহ এই রুটের বিভিন্ন ট্রেনের শত শত যাত্রী। বিশেষ করে নারী ও শিশুরা বেশি বিপাকে পড়েছেন।

বিস্তারিত আসছে...