logo

পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির পাঙাশ, দাম কত

পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির পাঙাশ, দাম কত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের পাঙাশ। ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে পিমা হালদারের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। ৩৫ হাজার টাকায় মাছটি কিনেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

রোববার (১৫ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার পদ্মা নদীর উজানে জেলে পিমা হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসা হয়। সেখানে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, রোববার ভোরে দৌলতদিয়া মাছ বাজারের ইউসুফ মোল্লার আড়ত থেকে তিনি মাছটি কিনেছেন। প্রতি কেজি ২ হাজার টাকা দরে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটির দাম পড়েছে ৩৫ হাজার টাকা। মাছটি কেনার পর এখন মোবাইল ফোনের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ীদের কাছে পদ্মার বড় আকারের মাছ সব সময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে বড় ওজনের পাঙাশ মাছ ধরা পড়লে তা কিনতে ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন এলাকার ক্রেতারাও আগ্রহ দেখান।