logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
আব্দুল মালেক। ছবি : ফেসবুক থেকে পাওয়া

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সর্দারকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা-পুলিশ।

Advertisement

এর আগে, শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সম্পর্কে চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় ইবি থানা-পুলিশ আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করে। পরে রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। পরে রোববার সকালে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এশিয়া পোস্টকে বলেন, বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট