logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

লালমনিরহাটে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গর্তে পড়ে যাওয়া ভটভটি। ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটে পণ্যবোঝাই ট্রাক, গরু বোঝাই ভটভটি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক বলেন, গরুর ব্যাপারী ফজলুল হক গরু বোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে এবং এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুটি যানবাহনই ছিটকে গর্তে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ফজলুল হক ও তার একটি গরু মারা যায় এবং মোটরসাইকেল আরোহী এমদাদুল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, বলেন ওসি।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট