logo

সিলেটে মোটরসাইকেল চলাচলে ৬ ঘণ্টার বিধিনিষেধ

সিলেটে মোটরসাইকেল চলাচলে ৬ ঘণ্টার বিধিনিষেধ
মোটরসাইকেল চালকদের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করছে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

সিলেট মহানগরীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন ছয় ঘণ্টা মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (২১ নভেম্বর) এসএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ছয় ঘণ্টা মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে বের হলে চালককে অবশ্যই যানবাহনের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

নির্দেশনা অনুযায়ী, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। নাগরিকদের এ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ।

এসএমপি আরও জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ বিধিনিষেধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন একই সময়ে কার্যকর থাকবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট